কাল ঘুম
গত কাল সেধিয়েচ্ছে কতকালের
শুকনো জঠরে
কাল্নাগের চব্লানো পিরীত
মৌপিয়া দরদিয়া জিভে
আহা ,নেশাঘুম সেই
কত কালের .......
ঘুমের আশ্রমে শ্রম
নেই, নেই কোনো কায়িক চাহিদা
অমৃত নেশা-স্বাদে
মৃত শহর নগর নাগরী
ঝোপড়পট্টি আটটালিকা
গনিকা-পল্লী ,পিপড়ের বাসা
মন্ত্রীর মধুচক্র ,
মাটি কাদছে হা হা
মা' টি কাদছে হা হা
- নীতা বিশ্বাস